তাকাফুল ইন্সুরেন্স ও উত্তরা ব্যাংকের লভ্যাংশ ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত তাকাফুল ইন্সুরেন্স ও উত্তরা ব্যাংক শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে।
এর মধ্যে উত্তরা ব্যাংক ২০ শতাংশ নগদ লভ্যাংশ এবং তাফাকুল ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে, যার ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস শেয়ার।
রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।
দুটি কোম্পানির কোম্পানির পরিচালনা পর্ষদ ২০১৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য এ লভ্যাংশ সুপারিশ করেছে।
তাকাফুল ইন্সুরেন্সের বার্ষিক সাধারণ সভা (এজিএম) ৩০ এপ্রিল সকাল ১১টায় রাজধানীর কাকরাইলে অবস্থিত ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট রাখা হয়েছে ৬ এপ্রিল।
সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, এই কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৫৫ পয়সা; শেয়ারপ্রতি সম্পদমূল্য ১৬ টাকা ৩৫ পয়সা।
২০০৮ সালে তাকাফুল ইন্সুরেন্স পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।
অন্যদিকে উত্তরা ব্যাংকের এজিএম ২৪ এপ্রিল সকাল ১১টায় রাজধানীর বসুন্ধরায় ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট রাখা হয়েছে ৭ এপ্রিল।
সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ব্যাংকটির শেয়ারপ্রতি কনসলিডেটেড আয় হয়েছে ৩ টাকা ৭৮ পয়সা, শেয়ারপ্রতি কনসলিডেটেড সম্পদমূল্য ৩৩ টাকা।
১৯৮৪ সালে উত্তরা ব্যাংক পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।
