২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২৫% বোনাস লভ্যাংশ ঘোষণা এমটিবির

পুঁজিবাজারে তালিকাভুক্ত মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমিটিবি) শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2016, 05:19 PM

Updated : 20 Aug 2022, 12:10 PM

বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

৩১ ডিসেম্বর ২০১৫ সমাপ্ত হিসাব বছরের জন্য ব্যাংকটির পরিচালনা পর্ষদের বৈঠকে লভ্যাংশের এ সুপারিশ করা হয়।

এমটিবির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২৫ এপ্রিল রাজধানীর বসুন্ধরায় অবস্থিত ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট ৫ এপ্রিল।

২০১৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী ব্যাংকটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৩.৭০ টাকা। শেয়ারপ্রতি সম্পদ মূল্য ২৪.১৮ টাকা।

মঙ্গলবার শেয়ারটি সমাপনী মূল্য ছিল ১৭ টাকা।

আগের বছরও ব্যাংকটি ২০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল।

২০০৩ সালে এমটিবি পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।