২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ন্যাশনাল ইন্স্যুরেন্সের আইপিওর ড্র ২০ মার্চ

বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদনের লটারির ড্র হবে ২০ মার্চ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2016, 07:18 PM

Updated : 20 Aug 2022, 12:09 PM

ওইদিন বিকাল ৩টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে ড্র অনুষ্ঠিত হবে বলে কোম্পানির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ন্যাশনাল ইন্স্যুরেন্সের আইপিওর আবেদন ১৭ ফেব্রুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত নেওয়া হয়। এই ১৭ কোটি ৭০ লাখ টাকার শেয়ারের বিপরীতে ৭০৭ কোটি টাকার আবেদন জমা পড়েছে, যা মোট আবেদনের প্রায় ৪০ গুণ ।

এককোটি ৭৭ লাখ শেয়ার ছেড়ে পুঁজিবাজার থেকে ১৭ কোটি ৭০ লাখ টাকা উত্তোলনের জন্য ১০ টাকা অভিহিত মূল্যে শেয়ার ইস্যু করতে এই কোম্পানিকে অনুমোদন দেয় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

আইপিওর মাধ্যমে তোলা অর্থের একাংশ মেয়াদী আমানত হিসেবে রাখবে কোম্পানি, একটি অংশ বিনিয়োগ করা হবে ট্রেজারি বন্ডে। এছাড়া কিছু অর্থ আইপিওর কাজে ব্যয় করা হবে।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে প্রাইম ফিন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।

২০১৪ সালের ৩১ জুলাই শেষ হওয়া অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে একটাকা ৭ পয়সা, নিট সম্পদমূল্য (এনএভি) হয়েছে ১৫ টাকা ৬৫ পয়সা।