২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএসইতে নতুন পরিচালক রকিবুর

রকিবুর রহমান ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) শেয়ারহোল্ডার পরিচালক নির্বাচিত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2016, 06:43 PM

Updated : 20 Aug 2022, 12:09 PM

তিনি বর্তমান পরিচালক শরীফ আনোয়ার হোসেনের স্থলাভিষিক্ত হয়ে তিন বছরের জন্য দায়িত্ব পালন করবেন।

ডিএসইর মুখপ্রাত্র শফিকুর রহমান জানান, মঙ্গলবার মতিঝিলে ডিএসই ভবনে সকাল সাড়ে ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট চলে।

এতে রকিবুর ১৩১ ভোট পেয়েছেন, তার একমাত্র প্রতিদ্বন্দ্বী মিনহাজ মান্নান ইমন পেয়েছেন ৮৬ ভোট। নির্বাচনে ২২০টি ভোট পড়েছে, যার মধ্যে তিন ভোট বাতিল হয়েছে।

এর আগে ২০০৯ ও ২০১২ সালে ডিএসইর সভাপতি ছিলেন রকিবুর রহমান। তিনি ১৯৯৮, ১৯৯৯ এবং ২০০০ সালে ডিএসইর চেয়ারম্যানের দায়িত্বও পালন করেন।

২০১৭ সালে দুই পরিচালক খাজা গোলাম রসূল ও মোহাম্মদ শাহজাহানের মেয়াদ শেষ হলে দুটি পদে ভোট হবে।

পরের বছর আরেক পরিচালক শাকিল রিজভী অবসরে গেলে একটি পদের জন্য নির্বাচন হবে।