দুই ব্যাংকের বোর্ড সভার দিন ঠিক
পুঁজিবাজারে তালিকাভুক্ত মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক ও উত্তরা ব্যাংকের পরিচালনা পর্ষদের সভার দিন ঠিক হয়েছে।
১৫ মার্চ বিকাল সাড়ে ৪টায় মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের এবং পরদিন বিকাল সাড়ে ৩টায় উত্তরা ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয় ।
বৈঠকে ব্যাংক দুটির ২০১৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। সভা থেকে ব্যাংকের শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশের ঘোষণা আসতে পারে।
মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক ২০০৩ সালে ও উত্তরা ব্যাংক ১৯৮৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।
