২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষে কাশেম ড্রাইসেল

সপ্তাহের দ্বিতীয় দিনে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কাশেম ড্রাইসেলের শেয়ারের দর সবচেয়ে বেশি বেড়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2016, 05:02 PM

Updated : 20 Aug 2022, 12:04 PM

সোমবার দিনের লেনদেন শেষে এই শেয়ারের দর ৯ দশমিক ৮১ শতাংশ বেড়ে ১০১ টাকা ৯০ পয়সায় উঠেছে।

ডিএসইর ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, রোববার দিন শেষে কাশেম ড্রাইসেলের শেয়ারের দর ছিল ৯২ টাকার ৮০ পয়সা।

সোমবার দিন শেষে দর বৃদ্ধি হওয়া শীর্ষ ১০ কোম্পানির মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে নিটল ইন্সুরেন্স; বেড়েছে ৮ দশমিক ৪৪ শতাংশ।

এরপর রয়েছে যথাক্রমে আমরা টেকনোলজি (৮ দশমিক ৩৭ শতাংশ), ইস্টার্ণ লুব্রিকেন্টস (৭ দশমিক ৫০ শতাংশ), জেমীনি সী ফুড (৭ দশমিক ৪৯ শতাংশ), বিএসআরএম স্টিল (৬ দশমিক ৬৫ শতাংশ), বিএসআরএম লিমিটেড (৬ দশমিক ৬৩ শতাংশ), মালেক স্পিনিং (৬ দশমিক ৫৫ শতাংশ), রূপালি লাইফ ইন্সুরেন্স (৬ দশমিক ২১ শতাংশ) ও জিপিএইচ ইস্পাত (৫ দশমিক ৯১ শতাংশ)।

তালিকায় ‘জেড’ ক্যাটাগরিভুক্ত কোম্পানিগুলোকে বিবেচনায় নেওয়া হয়নি।