ডিএসইতে দর বাড়ার শীর্ষে এসইএমএল লেকচার ইক্যুইটি
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের লেনদেনে সবচেয়ে বেশি দর বেড়েছে এসইএমএল লেকচার ইক্যুইটির।
বৃহস্পতিবার লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৮০ শতাংশ বেড়েছে।
ডিএসইর ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, বুধবার লেনদেন শেষে এসইএমএল লেকচার ইক্যুইটির দর ছিল ১০ টাকা ৩০ পয়সা, যা বৃহস্পতিবার দিন শেষে ১১ টাকায় উঠে।
এদিন দর বাড়ার তালিকায় থাকা ১০ কোম্পানির মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে আইটিসি; শেয়ারের দর বেড়েছে ৬ দশমিক ২২ শতাংশ।
এরপর রয়েছে যথাক্রমে জিপিএইচ ইস্পাত (৫ দশমিক ৫৮ শতাংশ), পূবালী ব্যাংক (৫ দশমিক ০৬ শতাংশ), ঢাকা ব্যাংক (৪ দশমিক ৭৬ শতাংশ), ব্র্যাক ব্যাংক (৪ দশমিক ৪৬ শতাংশ), ম্যারিকো লিঃ (৩ দশমিক ৮৫ শতাংশ), প্রগতি ইন্সুরেন্স (৩ দশমিক ৭৩ শতাংশ), পিপলস ইন্সুরেন্স (৩ দশমিক ৬৬ শতাংশ) ও ইসলামিক ফাইন্যান্স (৩ দশমিক ৪৭ শতাংশ)।
তালিকায় ‘জেড’ ক্যাটাগরিভুক্ত কোম্পানিগুলোকে বিবেচনায় নেওয়া হয়নি।
