২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএসইতে সবচেয়ে দর কমেছে ইমাম বাটনের

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের লেনদেন শেষে দরপতনের শীর্ষে রয়েছে ইমাম বাটনের শেয়ার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2016, 04:55 PM

Updated : 20 Aug 2022, 12:01 PM

বৃহস্পতিবার দিন শেষে কোম্পানিটির শেয়ারের দর আগের দিনের চেয়ে ৭ শতাংশ কমেছে।

ডিএসইর ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, বুধবার দিনের লেনদেন শেষে ইমাম বাটনের শেয়ারের দর ছিল ১০ টাকা, বৃহস্পতিবার দিন শেষে ছিল ৯ টাকা ৩০ পয়সা।

দর কমার তালিকায় শীর্ষ ১০ কোম্পানির মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে এক্সিম ফার্স্ট মিউচুয়াল ফান্ড; কমেছে ৬ দশমিক ৭৮শতাংশ।

এরপর রয়েছে যথাক্রমে সিনোবাংলা ইন্ডাস্ট্রি (৬ দশমিক ২০ শতাংশ), কাশেম ড্রাইসেল (৬ দশমিক ১৯ শতাংশ), শ্যামপুর সুগার (৬ দশমিক ১৫ শতাংশ), জুট স্পিনার্স (৫ দশমিক ৮৪ শতাংশ), ওয়াটা কেমিক্যাল (৫ দশমিক ২৬ শতাংশ), মডার্ন ডায়িং (৫ দশমিক ০৪ শতাংশ), অরিয়ন ফার্মা (৪ দশমিক ৮৪ শতাংশ) এবং লঙ্কাবাংলা ফাইন্যান্স (৪ দশমিক ৬২ শতাংশ)।

দর হারানোর এ তালিকায় সব ক্যাটাগরির কোম্পানি বিবেচনায় নেওয়া হয়েছে।