৬ দিন পর সূচক বেড়েছে পুঁজিবাজারে
টানা ছয় দিন ধরে পতনের পর সপ্তাহের শেষ দিনে দেশের দুই পুঁজিবাজারে সূচক বেড়েছে।
বৃহস্পতিবার প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ১১ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৪৭৩ পয়েন্টে উঠে।
আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৭৭৪ পয়েন্টে উঠে।
এর আগে বুধবার পর্যন্ত টানা ছয় দিন ডিএসইএক্স প্রায় ১৩৬ পয়েন্ট কমে ৪ হাজার ৪৬২ পয়েন্টে ও সিএএসপিআই প্রায় ৪৬৩ পয়েন্ট কমে ১৩ হাজার ৭৭২ পয়েন্টে নামে।
বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন আগের দিনের চেয়ে ২২ দশমিক ৬৭ শতাংশ কমে ৩৩৬ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার হাতবদল হয়।
লেনদেনে থাকা ৩১৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৬টির, কমেছে ১৪৩টির ও অপরিবর্তিত রয়েছে ৪৭টির।
লেনদেনে থাকা ২২০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮০টির, কমেছে ৯৯টি এবং অপরিবর্তিত রয়েছে ৪১ টির।
