২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাউথইস্ট ব্যাংক ১৫% নগদ লভ্যাংশ দেবে

পুঁজিবাজারে তালিকাভুক্ত সাউথইস্ট ব্যাংক শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2016, 03:02 PM

Updated : 20 Aug 2022, 12:02 PM

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

২০১৫ সালের ৩১ ডিসেম্বরে সমাপ্ত হিসাব বছরের জন্য কোম্পানিটির পরিচালনা পর্ষদ এই লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নেয়।

সাউথইস্ট ব্যাংকের বার্ষিক সাধারণ সভা (এজিএম) ১১ এপ্রিল সকাল সাড়ে ১০টায় রাজধানীর বেইলি রোডের অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট রাখা হয়েছে ২৪ মার্চ।

কোম্পানির আর্থিক প্রতিবেদন অনুযায়ী, সমাপ্ত হিসাব বছরে ব্যাংকটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৩৫ পয়সা, যা আগের বছর ছিল ৪ টাকা ১৮ পয়সা।

আগের বছরও ব্যাংকটি ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।

সাউথইস্ট ব্যাংক ২০০০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।