২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাংক এশিয়ার পর্ষদ সভা ৯ মার্চ

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক এশিয়ার পরিচালনা পর্ষদ সভার নতুন তারিখ ঘোষিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2016, 04:00 PM

Updated : 20 Aug 2022, 12:01 PM

আগামী ৯ মার্চ বিকাল ৪টায় ওই সভা হবে বলে বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়েছে।

গত ২৫ ফেব্রুয়ারি এই সভা হওয়ার কথা ছিল। কিন্তু তা স্থগিত করা হয়।

ডিএসই লিস্টিং রেগুলেশন ১৯ (১) অনুযায়ী পর্ষদ সভা হওয়ার কথা থাকলেও আর্থিক প্রতিবেদনের জন্য বাংলাদেশ ব্যাংকের অনুমোদন না নেওয়ায় সভা স্থগিত করা হয়।

সভায় ব্যাংকের ৩১ ডিসেম্বর ২০১৫ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

ব্যাংকটি ২০০৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।