শেয়ার হস্তান্তর করবেন গোল্ডেন হার্ভেস্টের উদ্যোক্তা
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি গোল্ডেন হার্ভেস্ট অ্যাগ্রো লিমিটেডের উদ্যোক্তা আহমেদ মেহদি সামদানি একলাখ ৬৩ হাজার ৮০০ শেয়ার হস্তান্তর করবেন।
মঙ্গলবার ঢাকা স্টক একচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।
মেহদি সামদানি নিজের মোট ৫ লাখ ১ হাজার ৮০০ শেয়ারের উল্লেখিত সংখ্যক শেয়ার বাবা এনামুজ্জামান চৌধুরীর কাছে হস্তান্তর করবেন।
আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের অনুমোদন সাপেক্ষে এই শেয়ার হস্তান্তর করা যাবে।
