২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লোকসানে সুহৃদ ইন্ডাস্ট্রিজ

চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকেও লোকসান গুনেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত সুহৃদ ইন্ডাস্ট্রিজ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2016, 03:35 PM

Updated : 20 Aug 2022, 11:59 AM

রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

২০১৫ সালের অক্টোবর-ডিসেম্বর সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ পয়সা।

চলতি হিসাব বছরের প্রথমার্ধেও (জুলাই-ডিসেম্বর) কোম্পানিটি শেয়ারপ্রতি লোকসান করেছে ১ পয়সা। আগের বছরে একই সময়ে কোম্পানি আয় করেছিল ৪৩ পয়সা।

২০১৫ সালের ৩১ ডিসেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্য ছিল ১২ টাকা ১১ পয়সা। ৩০ জুনে সম্পদমূল্য ছিল ১২ টাকা ২৭ পয়সা।