কারখানা বাড়াতে জমি কিনবে গোল্ডেন সন
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি গোল্ডেন সন লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান গোল্ডেন ইনফিনিটি লিমিটেড জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে।
রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।
প্রতি শতাংশ ২ লাখ ১৫ হাজার টাকা ধরে ১৮৩ দশমিক ৪০ শতাংশ জমির জন্য নিবন্ধনসহ মোট ব্যয় হবে মোট ৪ কোটি ৪১ লাখ ৬২ হাজার ৭২০ টাকা।
ভবিষ্যতে কোম্পানির সম্প্রসারণের জন্য মৌজা খাজানগর, আজিমপাড়া, পটিয়া ও চট্টগ্রামে কারখানাভবন লাগোয়া এসব জমি কেনা হবে।
গোল্ডেন ইনফিনিটি লিমিটেডের ৯৯ দশমিক ৯৯ শতাংশ শেয়ার গোল্ডেন সনের হাতে রয়েছে।
