২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইবিএল পরিচালনা পর্ষদের সভা স্থগিত

পুঁজিবাজারে তালিকাভুক্ত ইস্টার্ন ব্যাংকের (ইবিএল) পরিচালনা পর্ষদের সভা স্থগিত করা হয়েছে। বুধবার বিকাল ৩টায় সভাটি হওয়ার কথা ছিল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2016, 04:30 PM

Updated : 20 Aug 2022, 11:56 AM

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়েছে, ডিএসইর লিস্টিং রেগুলেশন ১৯ (১) অনুযায়ী পর্ষদ সভা হওয়ার কথা থাকলেও আর্থিক প্রতিবেদনে বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে অনুমোদন নিতে হয়। এখনও এ অনুমোদন না নেওয়ায় সভা স্থগিত করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের অনুমোদনের পর সভার নতুন তারিখ জানিয়ে দেওয়া হবে।

সভায় ব্যাংকের ৩১ ডিসেম্বর ২০১৫ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করার কথা রয়েছে।

১৯৯৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ইস্টার্ন ব্যাংক।