২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজারে সূচক কমেছে

সপ্তাহের দ্বিতীয় দিনে দেশের দুই পুঁজিবাজারেই সূচক কিছুটা কমেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2016, 04:06 PM

Updated : 11 Oct 2022, 07:49 PM

সোমাবর ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ১০ পয়েন্ট কমে ৪ হাজার ৫৭৮ পয়েন্টে নামে।

তবে ডিএসইতে লেনদেনে আগের দিনের চেয়ে ৬ দশমিক ৩৩ শতাংশ বেড়ে ৪৬৮ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে।

লেনদেনে থাকা ৩১৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৫টির, কমেছে ১৮১টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২টির দাম।

সোমবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৮ পয়েন্ট কমে ১৪ হাজার ১৬১ পয়েন্টে নেমেছে।

সিএসইতে লেনদেন হয়েছে ২৯ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার, যা আগের দিনের এক দশমিক শূন্য ৩ শতাংশ কম ।

লেনদেনে থাকা ২৩৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬২টির, কমেছে ১৪০টি এবং অপরিবর্তিত রয়েছে ৩৫ টিরদাম।