২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজারে সূচক, লেনদেন কমেছে

সপ্তাহের শেষ দিনে দেশের দুই পুঁজিবাজারেই সূচক ও লেনদেন কমেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2016, 06:44 PM

Updated : 20 Aug 2022, 11:47 AM

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ২ পয়েন্ট কমে ৪ হাজার ৫৭১ পয়েন্টে নামে।

এদিন ডিএসইতে লেনদেন আগের দিনের চেয়ে ১৭ দশমিক ৪১ শতাংশ কমে ৩৪২ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার হাতবদল হয়।

লেনদেনে থাকা ৩২৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪৯টির, কমেছে ১২২টির ও অপরিবর্তিত রয়েছে ৫৩টির।

অপর শেয়ার বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৬ পয়েন্ট কমে ১৪ হাজার ৭৫ পয়েন্টে নামে।

সিএসইতে এদিন লেনদেন ৮ দশমিক ৭৫ শতাংশ কমে ২৫ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার হাতবদল হয়।

লেনদেনে থাকা ২৩২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮০টির, কমেছে ১০৯টি এবং অপরিবর্তিত রয়েছে ৪৩টির দাম।