২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

১১ দিনে ইস্টার্ন লুব্রিকেন্টসের দাম বেড়েছে ১২৯%

পুঁজিবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতের কোম্পানি ইস্টার্ন লুব্রিকেন্টসের শেয়ারের দাম ‘অস্বাভাবিকভাবে’ বাড়ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2016, 02:33 PM

Updated : 20 Aug 2022, 11:45 AM

গত ১১ দিনে কোম্পানিটির শেয়ারের দাম ১২৯ শতাংশ বেড়েছে বলে সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) জানিয়েছে।

তবে শেয়ারের দরে এই উল্লম্ফনের পেছনে কোনো কারণ দেখাতে পারেনি ইস্টার্ন লুব্রিকেন্টস।

ডিএসইর ওয়েবসাইটে দেখা যায়, গত ১৪ জানুয়ারি কোম্পানিটির শেয়ারের দাম ছিল ৩১৬ টাকা। রোববার পর্যন্ত তা বাড়তে বাড়তে ৭২৪ টাকায় দাঁড়িয়েছে।

মুনাফার এই হার হিসাব করলে একলাখ টাকা একবছরে বেড়ে বছরে ৩৫ লাখ টাকায় দাঁড়াবে।

শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে ইস্টার্ন লুব্রিকেন্টসকে গতকাল নোটিস পাঠায় ডিএসই।

জবাবে কোম্পানি কর্তৃপক্ষ জানিয়েছে, দর বাড়ার পেছনে কোনো কারণ তাদের জানা নেই। মূল্য সংবেদনশীল কোনো তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

‘এ’ ক্যাটাগরির কোম্পানি ইস্টার্ন লুব্রিকেন্টস ১৯৭৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।