২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৭ দিনে ডিএসইতে সূচক পড়েছে ১২৪ পয়েন্ট

টানা সাত কর্মদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান মূল্য সূচক কমেছে ১২৪ পয়েন্ট; লেনদেন কমে প্রায় অর্ধেকে নেমেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2016, 05:34 PM

Updated : 20 Aug 2022, 11:42 AM

বৃহস্পতিবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ১২ পয়েন্ট কমে ৪ হাজার ৫৭৪ পয়েন্টে নামে, যা ১৯ জানুয়ারি ছিল ৪ হাজার ৬৯৮ পয়েন্ট।

তবে লেনদেন আগের দিনের চেয়ে ১২ দশমিক ৯৬ শতাংশ বেড়ে ৪০৫ কোটি ৫ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে, যা সাত কর্মদিবস আগে ছিল ৭২১ কোটি টাকা।

এদিন ডিএসইতে লেনদেনে থাকা ৩২১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৯টির, কমেছে ১৭৪টির ও অপরিবর্তিত রয়েছে ৪৮টির।

অপর শেয়ার বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৯ পয়েন্ট কমে ১৪ হাজার ১০৩ পয়েন্টে নেমেছে।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২৯ কোটি ৯০ লাখ টাকার শেয়ার, যা আগের দিন থেকে ১১ দশমিক ৪৫ শতাংশ বেশি।

লেনদেনে থাকা ২৫২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৭টির, কমেছে ১৪৯টি এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির দাম।