লভ্যাংশের চেক নিতে বলেছে প্রাইম টেক্সটাইল
বস্ত্র খাতের কোম্পানি প্রাইম টেক্সটাইল বিনিয়োগকারীদের লভ্যাংশের ওয়ারেন্ট (চেক) বিতরণের ঘোষণা দিয়েছে।
বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।
বিনিয়োগকারীদের আগামী ২৪ থেকে ২৮ জানুয়ারি সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত মতিঝিলের সেনা কল্যাণ ভবনের (৯ম তলা) কোম্পানির শেয়ার ডিপার্টমেন্ট থেকে লভ্যাংশের চেক সংগ্রহ করতে বলা হয়েছে।
