দুটি কোম্পানির নগদ লভ্যাংশ ব্যাংক হিসাবে
পুঁজিবাজারে তালিকাভুক্ত দুটি কোম্পানি নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠিয়েছে।
এগুলো হল- ওরিয়ন ইনফিউশন লিমিটেড ও কোহিনূর কেমিক্যালস।
বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।
কোম্পানি ২টি বাংলাদেশ ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্কের (বিইএফটিএন) মাধ্যমে এ লভ্যাংশ পাঠিয়েছে।
