২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিন কোম্পানির বোনাস শেয়ার বিও হিসাবে

পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানি লভ্যাংশের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2016, 05:09 PM

Updated : 11 Oct 2022, 07:37 PM

মঙ্গলবার সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

তিন কোম্পানি হল- ইউনাইটেড এয়ারওয়েজ, ফু-ওয়াং ফুডস ও মোজাফফর হোসাইন স্পিনিং মিলস। তিনটিই ‘এ’ ক্যাটাগরির কোম্পানি।

এর মধ্যে ইউনাইটেড এয়ারওয়েজ বিনিয়োগকারীদের ১০ শতাংশ, ফু-ওয়াং ফুডস লিমিটেড ১৫ শতাংশ ও মোজাফফর হোসাইন স্পিনিং মিলস লিমিটেড ১৫ শতাংশ বোনাস শেয়ার দিয়েছে।