শেয়ার বিক্রি করবেন এমারেল্ড অয়েলের উদ্যোক্তা
খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি এমারেল্ড অয়েলের এক উদ্যোক্তা একলাখ ১০ হাজার শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন।
মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।
এ এস এম মনিরুল ইসলাম নামের এই উদ্যোক্তার কাছে কোম্পানির মোট ১২ লাখ ১০ হাজার শেয়ার রয়েছে।
আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বর্তমান বাজার দরে তিনি একলাখ ১০ হাজার শেয়ার বিক্রি করবেন।
