২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইন লঙ্ঘনে সাদ সিকিউরিটিজকে ২ লাখ টাকা জরিমানা

আইন লঙ্ঘনের দায়ে ব্রোকারেজ হাউজ সাদ সিকিউরিটিজ লিমিটেডকে দুই লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2016, 06:35 PM

Updated : 20 Aug 2022, 11:37 AM

সোমবার বিএসইসির নিয়মিত সভায় জরিমানার এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

২০১৩ সালের ৯ থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত সময়ে আনোয়ার গ্যালভানাইজিংয়ের শেয়ার দর অস্বাভাবিকভাবে বৃদ্ধির বিষয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের তদন্ত প্রতিবেদনে ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাদ সিকিউরিটিজ লিমিটেডের কিছু সিকিউরিটিজ আইন লঙ্ঘন আনোয়ার গ্যালভানাইজিংয়ের শেয়ারের দরে অস্বাভাবিক বৃদ্ধির পেছনে ভূমিকা রেখেছে।

“এছাড়া গ্রাহকের কাছ থেকে প্রতিনিয়ত ৫ লাখ টাকার উপরে নগদ লেনদেন করেছে সাদ সিকিউরিটিজ লিমিটেড এবং গ্রাহকের হিসাবে শেয়ার ক্রয় করার পরও লেজারে যথাযথভাবে প্রদর্শন করেনি।”

এ প্রেক্ষাপটে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ  রুলস, ১৯৮৭ এর সেকশন (৮) ও (৮) এর (সিসি) লঙ্ঘনের দায়ের সাদ সিকিউরিটিজকে দুই লাখ টাকা জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি।