২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘বিবিবি-’ ঋণমান পেল ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক দীর্ঘ মেয়াদে ‘বিবিবি-’ (BBB-) ঋণমান অর্জন করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2016, 05:44 PM

Updated : 20 Aug 2022, 11:37 AM

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে ।

ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল) কোম্পানিটির এ মান নির্ণয় করেছে; স্বল্প মেয়াদে কোম্পানির ক্রেডিট রেটিং এসটি-৪ (ST-4)।

২০১৪ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও ২০১৫ সালের ৩০ সেপ্টেম্বর শেষ হওয়া হিসাব বছরের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং সংশ্লিষ্ট অন্যান্য বিষয় পর্যালোচনা করে ঋণমান নির্ধারণ করা হয়েছে।

‘জেড’ ক্যাটাগরির এই কোম্পানিটি ২০০২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।