২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সামিট অ্যালায়েন্সকে রাইট শেয়ার ছাড়ার অনুমতি

সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেডকে পাঁচটি শেয়ারের বিপরীতে একটি রাইট শেয়ার ছাড়ার অনুমতি দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2016, 05:37 PM

Updated : 20 Aug 2022, 11:37 AM

সোমবার কমিশনের নিয়মিত সভায় এ অনুমোদন দেওয়া হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

কোম্পানিটি ৩ কোটি ৪৩ লাখ ৫২ হাজার ৪৬৬টি শেয়ারের বিপরীতে পাঁচ টাকা প্রিমিয়ামসহ ১৫ টাকা মূলের প্রতিটি রাইট শেয়ার ছেড়ে পুঁজিবাজার থেকে ৫১ কোটি ৫২ লাখ ৮৬ হাজার ৯৯০ টাকা সংগ্রহ করবে।

পুঁজিবাজার থেকে তোলা অর্থ দিয়ে জমি ক্রয় ও মেয়াদি ঋণ পরিশোধে ব্যবহার করবে।

২০১৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ২৮ টাকা।

এই রাইট ইস্যুর জন্য ম্যানেজার হিসেবে রয়েছে লংকাবাংলা ইনভেস্টমেন্ট লিমিটেড।