৪ কোম্পানির বোর্ডসভার দিন ঠিক
পুঁজিবাজারে তালিকাভুক্ত বিভিন্ন খাতের চারটি কোম্পানি পরিচালনা পর্ষদের সভার দিন ঠিক করেছে।
এগুলো হলো- ন্যাশনাল টিউবস, এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ, মাইডাস ফিন্যান্স ও ম্যারিকো বাংলাদেশ।
সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানোর হয়েছে।
সভায় কোম্পানিগুলোর ভিন্ন ভিন্ন মেয়াদের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে বলে জানানো হয়েছে।
আগামী ২০ জানুয়ারি বিকাল ৩টায় অনুষ্ঠেয় ন্যাশনাল টিউবস লিমিটেডের পরিচালনা পর্ষদের সভায় কোম্পানির ছয় মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
‘এ’ ক্যাটাগরির কোম্পানিটি ১৯৮৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।
২১ জানুয়ারি বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠেয় এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পর্ষদ সভা সভায় ছয় মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
‘এ’ ক্যাটাগরির কোম্পানিটি ২০১৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।
২৪ জানুয়ারি বিকাল ৩টায় মাইডাস ফিন্যান্স লিমিটেডের পর্ষদ সভায় ছয় মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
‘জেড’ ক্যাটাগরির কোম্পানিটি ২০০২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।
২৫ জানুয়ারি বিকাল সাড়ে ৪টায় অনুষ্ঠেয় ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের পর্ষদ সভায় কোম্পানির নয় মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
‘এ’ ক্যাটাগরির এই কোম্পানিটি ২০০৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।
