আফতাব অটোর শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে
চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে পুঁজিবাজারে তালিকাভুক্ত আফতাব অটোমোবাইলসের শেয়ারপ্রতি মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় ৯ পয়সা বেড়েছে ।
রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।
২০১৫ সালের সেপ্টেম্বর থেকে নভেম্বর সময়ের অনিরীক্ষিত প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৮০ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল ৭১ পয়সা।
২০১৫ সালের ৩০ নভেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমুল্য ছিল ৫৫ টাকা শূন্য ৮ পয়সা। যা অগাস্ট শেষে ছিল ৫৪ টাকা ৩০ পয়সা।
