২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজারে সূচক, লেনদেন বেড়েছে

সপ্তাহের তৃতীয় দিনে দেশের দুই পুঁজিবাজারেই সূচক ও লেনদেন বেড়েছে ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2016, 04:27 PM

Updated : 11 Oct 2022, 07:34 PM

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৫৭৩ কোটি ২৮ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে, যা আগের দিনের চেয়ে ৮ দশমিক ৭৫ শতাংশ বেশি।

এ বাজারের প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ২ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৬৬৫ পয়েন্টে উঠে।

ডিএসইতে লেনদেনে থাকা ৩২১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৭১টির, কমেছে ১১১টির ও অপরিবর্তিত রয়েছে ৩৯টির দাম।

এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৩৩ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ২৭১ পয়েন্টে উঠে।

সিএসইতে লেনদেন হয় ৩৮ কোটি ২০ লাখ টাকার শেয়ার, যা আগের দিন থেকে ৮ শতাংশ বেশি ।

লেনদেনে থাকা ২৩৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৫টির, কমেছে ৮৯টি এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির দর।