এনএলআই ফার্স্ট মিউচুয়ালের ইউনিটপ্রতি মুনাফা বেড়েছে
এনএলআই ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড হিসাব বছরের প্রথম ৬ মাসে ইউনিট প্রতি মুনাফা (ইপিইউ) করেছে ৯০ পয়সা।
সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।
তবে ফান্ডটির অর্ধবার্ষিকী প্রান্তিকের (জুলাই ২০১৫-ডিসেম্বর ২০১৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী হিসাব বছরের প্রথম ৩ মাসে (অক্টোবর ২০১৫-ডিসেম্বর ২০১৫) ফান্ডটি ইউনিট প্রতি লোকসান করেছে ০১ পয়সা।
আগের বছর একই সময়ে ফান্ডটির ইউনিট প্রতি আয় ছিল ৩৬ পয়সা।
