২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গোল্ডেন ইনফিনিটিকে ঋণ দিচ্ছে এনআরবি ব্যাংক

পুঁজিবাজারে তালিকাভুক্ত গোল্ডেন সনের সাবসিডিয়ারি কোম্পানি গোল্ডেন ইনফিনিটির ঋণ অনুমোদন করেছে এনআরবি ব্যাংক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2016, 02:12 PM

Updated : 20 Aug 2022, 11:31 AM

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয় ।

৯২ কোটি টাকা ব্যয়ে কারখানা নির্মাণ ও মেশিনারি আমদানিতে অর্থায়নের জন্য গোল্ডেন ইনফিনিটিকে ৫৪ কোটি ২০ লাখ টাকার ঋণ দেবে এনআরবি ব্যাংক।

গোল্ডেন ইনফিনিটি লিমিটেডের ৯৯ দশমিক ৯৯ শতাংশ শেয়ারের মালিকানায় রয়েছে গোল্ডেন সন।