২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এনভয় টেক্সটাইলের লভ্যাংশ বিও হিসাবে

পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি এনভয় টেক্সটাইলের লভ্যাংশের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2016, 01:57 PM

Updated : 20 Aug 2022, 11:30 AM

মঙ্গলবার সেন্ট্রাল ডিপজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

এনভয় টেক্সটাইল শেয়ারহোল্ডারদের  জন্য ২২ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ১৭ শতাংশ নগদ; ৫ শতাংশ বোনাস লভ্যাংশ।

২০১৫ সালের ৩০ সেপ্টেম্বর শেষ হওয়া হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করা হয়।

এক বছরে এনভয় টেক্সটাইলের কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৯৪ পয়সা। শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৪০ টাকা শূন্য ৯ পয়সা।