২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অলিম্পিক এক্সেসরিজের লভ্যাংশ বিও হিসাবে

পুঁজিবাজারে তালিকাভুক্ত অলিম্পিক এক্সেসরিজের বোনাস লভ্যাংশ শেয়ারহোল্ডারদের বিও (বেনিফিশিয়ারি ওনার্স অ্যাকাউন্ট) হিসাবে জমা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2016, 01:50 PM

Updated : 20 Aug 2022, 11:30 AM

মঙ্গলবার সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

গত ২৬ অক্টোবর কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় ২০১৫ সালের ৩০ জুন শেষ হওয়া হিসাব বছরের প্রতিবেদন পর্যালোচনা করে শুধুমাত্র সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ নগদ ও সাধারণ শেয়ারহোল্ডারসহ উদ্যোক্তা ও পরিচালকদের জন্য ৭ শতাংশ বোনাস লভ্যাংশ দেওয়ার সুপারিশ করা হয়।

৫ জানুয়ারি শেয়ারহোল্ডারদের বিও হিসাবে বোনাস শেয়ার ক্রেডিট করা হয়েছে বলে জানানো হয়েছে।