আড়াই ঘণ্টায় উর্ধ্বগতিতে পুঁজিবাজার
সপ্তাহের তৃতীয় দিন আড়াই ঘণ্টায় দেশের দুই পুঁজিবাজারেই সূচক বেড়েছে ।
মঙ্গলবার বেলা ১টায় দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ১৫ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৬৩২ পয়েন্টে ওঠে।
এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৩৬ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ১৫২ পয়েন্টে দাঁড়িয়েছে।
এ সময়ে ডিএসইতে লেনদেন হযেছে ৩৬২ কোটি ৪২ লাখ টাকার শেয়ার; লেনদেনে থাকা ৩০৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪৪টির, কমেছে ১০২টির এবং অপরিবর্তিত রয়েছে ৬২টির।
সিএসইতে লেনদেন হয়েছে ২২ কোটি ৫২ লাখ টাকার শেয়ার; লেনদেনে থাকা 0২০৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৭টির, কমেছে ৬৫টি ও অপরিবর্তিত রয়েছে ৩৭টির।
