৬০% লভ্যাংশ অনুমোদন কোহিনূর কেমিকেলসের
মোট লভ্যাংশের ১০ শতাংশ হবে বোনাস শেয়ারে, বাকি ৫০ শতাংশ নগদ।
শেয়ারহোল্ডাদের জন্য ৬০ শতাংশ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত অনুমোদন হয়েছে প্রসাধনী প্রস্তুতকারক ও বিপণনকারী কোহিনূর কেমিকেলস কোম্পানি লিমিটেডের সাধারণ সভায়।
কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মোট লভ্যাংশের ১০ শতাংশ হবে বোনাস শেয়ারে, বাকি ৫০ শতাংশ নগদ।
অনলাইন প্ল্যাটফর্মে অনুষ্ঠিত সাধারণ সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ ওবায়দুল করিম। কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক রেজাউল করিম, পরিচালক এবাদুল করিম, স্বতন্ত্র পরিচালক প্রফেসর আনোয়ার হোসেন, কাজী মামুনুল আশরাফ, কোম্পানি সচিব কামরুজ্জামান ও প্রধান অর্থ কর্মকর্তা মহা. শামীম কবিরও উপস্থিত ছিলেন।
সভায় ২০২৩-২০২৪ অর্থবছরের কোম্পানির নিরীক্ষিত হিসাব বিবরণী এবং সার্বিক কার্যক্রমের ওপর আলোচনা হয়। শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে ২০২৩-২০২৪ অর্থ বছরের জন্য ৬০ শতাংশ লভ্যাংশ দেওয়ার প্রস্তাব অনুমোদিত হয়।
পুঁজিবাজারে তালিকাভুক্ত এ কোম্পানি আগের হিসাব বছরে বিনিয়োগকারীদের ৪০ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস শেয়ার দিয়েছিল।
