Published : 02 Nov 2022, 03:48 AM
চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাদ পড়ার কষ্ট ইউরোপা লিগে ভুলতে চেয়েছিল আতলেতিকো মাদ্রিদ। কিন্তু পোর্তোর বিপক্ষে হেরে সেই আশাও পূরণ হলো না তাদের।
প্রতিপক্ষের মাঠে প্রথম আধা ঘণ্টার মধ্যে দুই গোল হজমের পর আর ঘুরে দাঁড়াতে পারেনি আতলেতিকো। মঙ্গলবার দিয়েগো সিমেওনের দলকে ২-১ গোলে হারিয়ে ‘বি’ গ্রুপের সেরা হয়েছে পর্তুগিজ ক্লাব পোর্তো।
মেহদি তারেমি শুরুতেই পোর্তোকে এগিয়ে নেওয়ার পর ২৪তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন স্টিফেন। একেবারে শেষ সময়ে গিয়ে মারকানো সিয়েরার আত্মঘাতী গোলে কেবল ব্যবধানই কমে।
আরেক ম্যাচে ক্লাব ব্রুজের সঙ্গে গোলশূন্য ড্র করে ইউরোপের দ্বিতীয় সেরা প্রতিযোগিতায় জায়গা পেয়েছে বায়ার লেভারকুজেন।
পুরানো খবর:
ইন্টারকে হারিয়ে বায়ার্নের ‘ছক্কা’পুরানো খবর:
শেষটা অন্তত ভালো হলো বার্সেলোনার৬ ম্যাচে পোর্তোর ১২ পয়েন্ট। ১ পয়েন্ট কম নিয়ে গ্রুপ রানার্সআপ ক্লাব ব্রুজ। লেভারকুজেন ও আতলেতিকোর সমান ৫ পয়েন্ট করে। তবে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে জার্মান দলটি।