২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এই অনুভূতি অবিশ্বাস্য: লাম

জার্মানির দুই যুগের অপেক্ষার অবসান ঘটানো জয়ের পর সতীর্থদের প্রশংসায় পঞ্চমুখ অধিনায়ক ফিলিপ লাম।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2014, 08:29 PM

Updated : 22 Aug 2022, 06:42 PM

রোববার রিও দে জেনেইরোর মারাকানা স্টেডিয়ামে লিওনেল মেসির আর্জেন্টিনাকে মারিও গোটসের একমাত্র গোলে হারিয়ে চতুর্থ বিশ্বকাপ শিরোপা জেতে জার্মানি।

লিওনেল মেসি, গনসালো হিগুয়াইন আর রদ্রিগো পালাসিও সুযোগ হাতছাড়া করলে তৃতীয় শিরোপা জেতা হয়নি আর্জেন্টিনার।

১৯৯০ সালের পর প্রথম বিশ্বকাপ শিরোপা জেতার পর লাম বলেন, “আমাদের অর্জন অবিশ্বাস্য। পুরো টুর্নামেন্টে আমরা উন্নতি করেছি। যখন কোনোকিছু আমাদের পক্ষে যায়নি তখনো ভেঙে পড়িনি।”

শিরোপা জয়ের পথে তিন সাবেক চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, ব্রাজিল ও ফ্রান্সকে হারায় জার্মানি।

“আমরা নিজেদের পথ আঁকড়ে ছিলাম। আর এখন আমরা এখানে চ্যাম্পিয়ন হিসেবে দাঁড়িয়ে। এটা অবিশ্বাস্য একটা অনুভূতি। দল শান্ত ও ধৈর্যশীল ছিল। আমরা জানতাম, শেষ দিকে আমাদের জন্য কিছু আছে।”