২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবার ক্ষমা চাইলেন ব্রাজিলের খেলোয়াড়েরা

জার্মানির কাছে বিধ্বস্ত হয়ে শিরোপা লড়াই থেকে ছিটকে পড়ার পর তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচেও শোচনীয় হার। কোটি কোটি সমর্থকদের কাছে ক্ষমা চাওয়া ছাড়া আর কিইবা করার আছে ব্রাজিলের খেলোয়াড়দের। ডাচদের কাছে হেরে সেটাই করলেন চিয়াগো সিলভা ও অস্কার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2014, 05:03 AM

Updated : 13 Oct 2022, 12:20 PM

শনিবার ব্রাজিলিয়ায় নেদারল্যান্ডসের কাছে ৩-০ গোলে হারে স্বাগতিক ব্রাজিল। সেমি-ফাইনালের মতো এই ম্যাচেও ব্রাজিলের রক্ষণ ছিল এলোমেলো। গত মঙ্গলবার ভুলে ভরা রক্ষণ নিয়ে জার্মানির কাছে ৭-১ হেরেছিল পাঁচবারের চ্যাম্পিয়নরা।

১৯৪০ সালের পর এই প্রথম দেশের মাটিতে টানা দুটি ম্যাচ হারলো ব্রাজিল।

ব্রাজিলের অধিনায়ক চিয়াগো সিলভা মনে করেন এমন শেষ প্রাপ্য ছিল না তাদের।

“সমর্থকদের কাছে আমাদের ক্ষমা চাওয়া উচিত। শেষের দিকে তারা আমাদের দুয়ো দিয়েছে, এটাই স্বাভাবিক, তাদেরও তো অনুভূতি আছে। এটা খুব কঠিন (মুহূর্ত)।”

ভারাক্রান্ত মন নিয়ে মিডফিল্ডার অস্কার বলেন, “তৃতীয় স্থান জেতার লক্ষ্যে আমরা এখানে এসেছিলাম কিন্তু পারিনি। দিনটা আমাদের ছিল না। আমরা হেরে গেছি, এখানে আর কিছুই বলার নেই।”