ব্রাজিলের এই নিয়ে চার বার
ডাচদের কাছে ম্যাচটি 'অর্থহীন' আর ব্রাজিলের কাছে এখন অনেক বেশি গুরুত্বপূর্ণ। যে কোনো ভাবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটি জিততে চায় ব্রাজিল।
জার্মানির বিপক্ষে সেমি-ফাইনালে ৭-১ গোলে উড়ে যাওয়া ব্রাজিলের অনুপ্রেরণা হতে পারে নিজেদের খেলা আগের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ থেকে।
এই নিয়ে বিশ্বকাপে চতুর্থবারের মতো তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলছে ব্রাজিল। ১৯৭৪ সালে পোল্যান্ডের কাছে হেরেছিল তারা, ১৯৩৮ সালে সুইডেন আর ১৯৭৮ সালে ইতালির বিপক্ষে জেতে তারা।
আর বিশ্বকাপে একবারই তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলা নেদারল্যান্ডস ১৯৯৮ সালে ক্রোয়েশিয়ার কাছে ২-১ গোলে হেরেছে।
তৃতীয় স্থান নির্ধারণী ব্রাজিল-নেদারল্যান্ডস ম্যাচের আরো কিছু তথ্য:
স্টেডিয়াম: স্তাদিও নাসিওনাল, ব্রাজিলিয়া
ধারণক্ষমতা: ৬৯ হাজার ৩৪৯
ম্যাচ শুরু: শনিবার রাত ২টা (বাংলাদেশ সময়)
রেফারি: জামেল হায়মউদি (আলজেরিয়া)
# জার্মানির বিপক্ষে সেমি-ফাইনালে ৭ গোল হজমের পরও পরিসংখ্যান অনুযায়ী, এই বিশ্বকাপের অন্যতম সেরা রক্ষণভাগ ব্রাজিলেরই। ফিফার হিসেব অনুযায়ী, এই টুর্নামেন্টে অন্য যেকোনো দলের চেয়ে বেশি ট্যাকল (৯১টি) করেছে তারা।
# ভেসলি স্নেইডারের মতো দূরত্ব এই বিশ্বকাপে আর কোনো খেলোয়াড় দৌড়ায়নি। ৬ ম্যাচে ৬৯.৬ কিলোমিটার দূরত্ব অতিক্রম করেন তিনি।
# এ পর্যন্ত ১১ বার মুখোমুখি হয়েছে ব্রাজিল-নেদারল্যান্ডস। এর মধ্যে চার বার বিশ্বকাপে।
