২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপে অ্যাডিডাসের কাছে নাইকির হার

ব্রাজিলে বিশ্বকাপের শিরোপা আর্জেন্টিনা বা জার্মানি যেই জিতুক, সাম্রাজ্য অক্ষুণ্ণ থাকবে অ্যাডিডাসের। ফাইনালে ওঠা দুটি দলের পৃষ্ঠপোষকই যে জার্মানির এই ক্রীড়া সামগ্রী নির্মাণ প্রতিষ্ঠান।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2014, 08:54 PM

Updated : 13 Oct 2022, 12:19 PM

পুরনো খবর:

বিশ্বকাপে লড়াই নাইকি আর অ্যাডিডাসেরও

ক্রীড়া সামগ্রী খাতে জার্মানির অ্যাডিডাসের আধিপত্য বহুদিনের। তবে সাম্প্রতিক সময়ে সেখানে হানা দিচ্ছে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান নাইকি। এই দুটি প্রতিষ্ঠান বছরে পাঁচশ’ কোটি ডলারেরও বেশি টাকার ফুটবল সামগ্রী বিক্রি করে। বাজারের প্রায় ৮০ শতাংশ এই দুই কোম্পানির নিয়ন্ত্রণে আছে।

১৯৭০ সাল থেকে বিশ্বকাপে বল সরবরাহ করে অ্যাডিডাস। আর এবারই প্রথমবারের মতো বিশ্বকাপের সবচেয়ে বেশি দলকে খেলার সামগ্রী দিয়েছে নাইকি। স্বাগতিক ব্রাজিল, নেদারল্যান্ডসসহ ১০টি দলের পৃষ্ঠপোষক নাইকি। আর ফাইনালের দুই প্রতিপক্ষসহ নয়টি দল আছে অ্যাডিডাসের বলয়ে।

১৯৯০ সালের পর এই প্রথম কোনো ফাইনালে উঠেছে একই প্রতিষ্ঠানের ক্রীড়া সামগ্রী ব্যবহার করা দুটি দল।

এ বছর রেকর্ড ২৭০ কোটি ডলারের পণ্য বিক্রি করার প্রত্যাশা করছে অ্যাডিডাস। অন্যদিকে গত মে মাস পর্যন্ত এক বছরে নাইকি বিক্রি করেছে ২৩০ কোটি ডলারের পণ্য।