২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উচ্ছ্বসিত রোমেরো

হোক না জয়টা টাইব্রেকারের ভাগ্যপরীক্ষায়, ২৪ বছর পর ফাইনালে আর্জেন্টিনা-এটাই মূল কথা। জয়ের নায়ক সের্হিও রোমেরোর কণ্ঠেও তাই উচ্ছ্বাসের কমতি নেই।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2014, 06:19 AM

Updated : 25 Apr 2022, 04:25 PM

বুধবার নেদারল্যান্ডসের বিপক্ষে সেমি-ফাইনালের নির্ধারিত ও অতিরিক্ত সময়ে গোলশূন্য সমতার পর টাইব্রেকারে ৪-২ গোলে জিতে ফাইনালের টিকেট নিশ্চিত করে আর্জেন্টিনা। রুন ভ্লার আর ভেসলি স্নেইডারের দুটি শট ঠেকিয়ে দুইবারের চ্যাম্পিয়নের জয় নিশ্চিত করেন গোলরক্ষক রোমেরো।

ম্যাচ শেষে সতীর্থদের উদ্দেশ্যে রোমেরো বলেন, “এই মুহূর্তটা উপভোগ করো, আমরা এটা উপভোগ করবো আর আগামীকাল (বৃহস্পতিবার) ফাইনালের জন্য কাজ শুরু করবো।”

“আমি খুবই আনন্দিত, সবকিছুর জন্য আমি খুশি। পেনাল্টি ভাগ্যের ব্যাপার, এটাই বাস্তবতা। নিজের উপর আমার আস্থা ছিল এবং সৌভাগ্যবশত সবকিছু ভালোর দিকে গেছে,” যোগ করেন তিনি।

আগামী রোববার রিও দি জেনেইরোর মারাকানা স্টেডিয়ামে জার্মানির বিপক্ষে তৃতীয় বিশ্বকাপ শিরোপা জয়ের লক্ষ্যে নামবে লাতিন আমেরিকার আর্জেন্টিনা।