ব্রাজিলের ধস অবিশ্বাস্য: সাবেইয়া
জার্মানির কাছে ব্রাজিলের উড়ে যাওয়াটা বিশ্বাসই হচ্ছে না আলেহান্দ্রো সাবেইয়ার। অনুশীলন পিছিয়ে দিয়ে পুরো দল নিয়ে টিভিতে খেলা দেখতে বসা আর্জেন্টিনা কোচ ৭-১ গোলের স্কোরলাইনকে বলছেন অম্বাভাবিক।
মঙ্গলবার বেলো হরিজন্তের স্তাদিও মিনেইরাওতে ব্রাজিলকে উড়িয়ে দিয়ে ফাইনালে ওঠে জার্মানি। বুধবার ডাচ-বাধা টপকে ফাইনালে যেতে পারলে এই দলেরই মুখোমুখি হবে আর্জেন্টিনা। এ কারণেই হয়ত আগ্রহ নিয়ে ম্যাচটি দেখতে বসেছিল তারা।
তবে ফুটবলে এমন অনাকাঙ্খিত ও অস্বাভাবিক ঘটনা ঘটে বলেই খেলাটি এত সুন্দর বলে মনে করেন আর্জেন্টিনার কোচ।
"এটা খুব কমই ঘটে, তাই নি:সন্দেহে এটা স্বাভাবিক ফল নয়। এটাই ফুটবল। আমি এটাকে এই বলে ব্যাখ্যা করব, সব খেলার মধ্যে ফুটবলকে যুক্তি দিয়ে সবচেয়ে কম বাধা যায়।
