টাইব্রেকার ভাগ্যে এগিয়ে আর্জেন্টিনা
যে কোনো টুর্নামেন্টই নকআউট পর্বে ঢুকলে টাইব্রেকার নিয়ে আলোচনা শুরু হয়ে যায়। আর্জেন্টিনা-নেদারল্যান্ডস সেমি-ফাইনালের আগেও বিষয়টি ঘুরে ফিরে আসছে। এ ক্ষেত্রে আর্জেন্টিনাকেই এগিয়ে রাখতে হয়।
আর্জেন্টিনা:
# ১৯৯০ সালে দুবার টাইব্রেকারে জেতে তারা। কোয়ার্টার-ফাইনালে যুগোস্লাভিয়া ও সেমি-ফাইনালে ইতালিকে হারায় আর্জেন্টিনা।
# ১৯৯৮ বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ডে ইংল্যান্ডকে টাইব্রেকারে হারায় আর্জেন্টিনা।
# তবে ২০০৬ সালে আর পেরে ওঠেনি আর্জেন্টিনা। জার্মানির কাছে হেরে কোয়ার্টার-ফাইনাল থেকেই বিদায় নেয় তারা।
নেদারল্যান্ডস:
# বিশ্বকাপে এ পর্যন্ত দুবার টাইব্রেকারে গড়ানো ম্যাচ খেলে নেদারল্যান্ডস।
# ১৯৯৮ সালে টাইব্রেকারে ব্রাজিলের কাছে হেরে সেমি-ফাইনাল থেকে বিদায় নেয় ডাচরা।
# এর পর এই বিশ্বকাপেই টাইব্রেকার ভাগ্যের মুখোমুখি হয় নেদারল্যান্ডস। কোয়ার্টার-ফাইনালে কোস্টা রিকাকে হারায় তারা।
