যেভাবে শেষ চারে আর্জেন্টিনা-নেদারল্যান্ডস
দাপটের সঙ্গেই গ্রুপ পর্ব পার করেছে আর্জেন্টিনা আর নেদারল্যান্ডস। বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে ৫-১ গোলে উড়িয়ে দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করা ডাচরা অবশ্য পরে একটু কষ্ট করেই সেমি-ফাইনালে এসেছে। তবে আর্জেন্টিনা টুর্নামেন্টে নিজের প্রথম ম্যাচ থেকে এ পর্যন্ত একই ছন্দে খেলেছে। অবশ্য এ পর্যন্ত খেলা ৫টি ম্যাচই তারা জিতেছে ন্যূনতম ব্যবধানে।
এক নজরে এই টুর্নামেন্টে দুই দল:
ম্যাচ: আর্জেন্টিনা ৫, নেদারল্যান্ডস ৫।
গোল: আর্জেন্টিনা ৮, নেদারল্যান্ডস ১২।
ফাউল: আর্জেন্টিনা ৫৪, নেদারল্যান্ডস ৯১।
হলুদ কার্ড: আর্জেন্টিনা ৫, নেদারল্যান্ডস ৭।
লাল কার্ড: আর্জেন্টিনা ০, নেদারল্যান্ডস ০।
ম্যাচ প্রতি দূরত্ব অতিক্রম: আর্জেন্টিনা ১০৯.৬ কিলোমিটার, নেদারল্যান্ডস ১১৪.৮ কিলোমিটার।
সঠিক পাস: আর্জেন্টিনা ২ হাজার ৪৩৮, নেদারল্যান্ডস ২ হাজার ৩১।
সঠিক পাসের হার: আর্জেন্টিনা ৮০ শতাংশ, নেদারল্যান্ডস ৮০ শতাংশ।
আগের ৫ ম্যাচে দুই দলের ফল:
আর্জেন্টিনা: গ্রুপ পর্বে বসিনয়ার বিপক্ষে ২-১, ইরানের বিপক্ষে ১-০, নাইজেরিয়ার বিপক্ষে ৩-২; দ্বিতীয় রাউন্ডে সুইজারল্যান্ডের বিপক্ষে ১-০ এবং কোয়ার্টার-ফাইনালে বেলজিয়ামের বিপক্ষে ১-০।
নেদারল্যান্ডস: গ্রুপ পর্বে স্পেনের বিপক্ষে ৫-১, অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩-২, চিলির বিপক্ষে ২-০। দ্বিতীয় রাউন্ডে মেক্সিকোর বিপক্ষে ২-১। কোয়ার্টার-ফাইনালে কোস্টা রিকার বিপক্ষে টাইব্রেকারে ৪-৩ (নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা গোলশূন্য ড্র)।
