২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুখোমুখি লড়াইয়ে অনেক এগিয়ে ব্রাজিল

দুই দলের শক্তি আর বিশ্বকাপ সাফল্যে খুব বেশি পার্থক্য নেই ব্রাজিল আর জার্মানির। কিন্তু প্রসঙ্গ যখন মুখোমুখি লড়াইয়ের, তখন পাল্লাটা অনেক বেশিই ঝোঁকা ব্রাজিলের দিকে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2014, 01:23 AM

Updated : 25 Apr 2022, 04:25 PM

এ পর্যন্ত ২১ বার দেখা হয়েছে দুই দলের। এর মধ্যে ১২টি লড়াইয়েই জয় পেয়েছে ব্রাজিল। জার্মানির জয় মাত্র ৪টিতে। বাকি ৫টি ম্যাচ হয়েছে ড্র। ২১ ম্যাচে ব্রাজিল পেয়েছে ৩৯ গোল, জার্মানির গোল ২৪টি।

সব মিলিয়ে সেমি-ফাইনালের আগে চোটের কাছে নেইমারকে হারালেও ব্রাজিলকে ভরসা দিতে পারে মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যান।

সেমি-ফাইনালে ব্রাজিল-জার্মানি ম্যাচের আরো কিছু তথ্য:

স্টেডিয়াম: স্তাদিও মিনেইরাও, বেলো হরিজন্তে

ধারণক্ষমতা: ৫৮ হাজার ১৭০

ম্যাচ শুরু: মঙ্গলবার রাত ২টা (বাংলাদেশ সময়)

রেফারি: মার্কো রদ্রিগেস (মেক্সিকো)

# ব্রাজিল ও জার্মানি নিঃসন্দেহে বিশ্ব ফুটবলের দুই পরাশক্তি, বিশ্বকাপে দুই দল মিলিয়ে শিরোপা জিতেছে ৮ বার (ব্রাজিল ৫, জার্মানি ৩)।

# বিশ্বকাপে এই দ্বিতীয়বারের মতো দেখা হচ্ছে ব্রাজিল-জার্মানির। ২০০২ বিশ্বকাপের ফাইনালে আগের লড়াইটিতে রোনালদোর জোড়া গোলে ২-০ ব্যবধানে জিতেছে ব্রাজিল।

# এই বিশ্বকাপে জার্মানি ও ব্রাজিল যৌথভাবে তৃতীয় সর্বোচ্চ গোল করা দল। দুই দলই ১০টি করে গোল করেছে। কলম্বিয়া ও নেদারল্যান্ডস করেছে ১২টি করে গোল।

# জার্মানির ১০টি গোলের দুটি সেট-পিস থেকে, আর ব্রাজিল সেট-পিস থেকে গোল করেছে ৩টি।

# ব্রাজিল বিশ্বকাপে ষষ্ঠ শিরোপা জয়ের স্বপ্ন দেখছে, জার্মানি চতুর্থ শিরোপার সন্ধান করছে, জার্মানি তাদের সবশেষ শিরোপাটি জিতেছিল ২৪ বছর আগে।

# জার্মানির ফিলিপ লাম এ পর্যন্ত টুর্নামেন্টে সবচেয়ে বেশি পাস দিয়েছেন, ৮৬.৬ গড়ে তার সঠিক পাস ৪০৮টি।

# ১৯৫৮, ১৯৬২, ১৯৭০, ১৯৯৪ ও ২০০২-ব্রাজিল এই পাঁচবার বিশ্বকাপ জিতেছে।

# জার্মানি বিশ্বকাপ জিতেছে ১৯৫৪, ১৯৭৪ ও ১৯৯০ সালে।