২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জানতেন হিগুয়াইন

আগের চার ম্যাচে গোল পাননি গনসালো হিগুয়াইন। তাকে নিয়ে চারদিকে একটা গুঞ্জনই শুরু হয়েছিল। কিন্তু গোল পাবেন, এ নিয়ে নাকি কোনো সন্দেহ ছিল না আর্জেন্টিনার এই ফরোয়ার্ডের।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2014, 11:46 PM

Updated : 25 Apr 2022, 04:24 PM

শনিবার ব্রাজিলিয়ায় হিগুয়াইনের একমাত্র গোলে বেলজিয়ামকে হারিয়ে সেমি-ফাইনালে ওঠে আর্জেন্টিনা।

ম্যাচের পর নাপোলির স্ট্রাইকার হিগুয়াইন বললেন, নিজের গোল করার সামর্থ্যের ব্যাপারে কোনো সন্দেহ ছিল না তার।

"গোল নিয়ে আমি হতাশ হইনি। কারণ জানতাম, এখন অথবা পরে, গোল আমি পেতে যাচ্ছি।"

বেলজিয়ামকে হারিয়ে ২৪ বছর পর আবার সেমি-ফাইনালে উঠল আর্জেন্টিনা। ঐতিহাসিক এই জয়ে অবদান রাখতে পেরে দারুণ খুশি হিগুয়াইন।

"অবশ্যই আমি খুব খুশি। বিশেষ করে আর্জেন্টিনার ঐতিহাসিক গুরুত্বপূর্ণ এই ম্যাচের সঙ্গে থাকতে পেরে।"

সমালোচকদের সমালোচনা তাকে কিছুটা বিরক্ত করেছিল বলে জানান হিগুয়াইন। কিন্তু গোল পাওয়ার জন্য কাজ করে যাচ্ছিলেন। অবশেষে তার পরিশ্রম সফল হয়েছে বলে হিগুয়াইনের মনে স্বস্তি ফিরে এসেছে।