২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রবেনের ডাইভকে ভয় কোস্টা রিকার

নেদারল্যান্ডসের ফরোয়ার্ড আরিয়েন রবেনের 'ডাইভ' নিয়ে দুর্ভাবনায় আছেন কোস্টা রিকার কোচ হোর্হে লুইস পিন্তো।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2014, 05:59 AM

Updated : 22 Aug 2022, 06:38 PM

শনিবার সালভাদরে নেদারল্যান্ডসের বিপক্ষে কোয়ার্টার-ফাইনালে খেলবে কোস্টা রিকা।

শেষ চারে যেতে নিজেদের সেরা চেষ্টার প্রতিশ্রুতি দিলেও রবেনের 'নাটুকে স্বভাব' নিয়ে চিন্তিত বলে জানান পিন্তো।

"রবেনের ডাইভিং নিয়ে আমরা সবচেয়ে দুর্ভাবনায় আছি।"

গত রোববার ফরতালেজার স্তাদিও কাস্তেলাওয়ে মেক্সিকোর অধিনায়ক রবেনকে ফাউল করলে পেনাল্টি পায় নেদারল্যান্ডস। তাতে গোল করে দলকে ২-১ গোলের জয় এনে দেন ইয়ান ক্লাস হুন্টেলার।

ম্যাচ শেষে ম্যাচের বিভিন্ন সময় পেনাল্টি আদায়ের লক্ষ্যে 'ডাইভ' দেয়ার জন্য ক্ষমা চান রবেন। তবে ফল নির্ধারক পেনাল্টি এনে দেয়া ফাউলটিতে তিনি ডাইভ দেননি বলেই দাবি করেন এই ডাচ উইঙ্গার।

তবে ম্যাচ শেষে মেক্সিকো কোচ মিগেল এররেরা অভিযোগ করেন, ম্যাচে রবেন তিনবার ডাইভ দেন।

কোস্টা রিকার কোচ জানান, যতটা সম্ভব জয়ের জন্য চেষ্টার করবে তার দল।

"আমরা নেদারল্যান্ডসকে সমীহ করি কিন্তু আমরা ওদের আক্রমণ করবো।"

কোস্টা রিকার দৃঢ় রক্ষণভাগ আর দারুণ একজন গোলরক্ষক থাকায় ডাচদের গোল পাওয়া খুব কঠিন হবে বলে মনে করেন তিনি।

পুরনো খবর:

ডাইভের জন্য ক্ষমা চাইলেন রবেন