২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অজানা প্রতিপক্ষ

ভাগ্যিস প্রযুক্তি এখন অনেক দূর এগিয়েছে, ভিডিও দেখে প্রতিপক্ষের খেলা সম্পর্কে ধারণা নেয়া যায়। আর না হলে এ বিষয়ে একেবারেই অন্ধকারে থাকতে হতো এই বিশ্বকাপে শেষ আটের দুই প্রতিদ্বন্দ্বী নেদারল্যান্ডস আর কোস্টা রিকাকে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2014, 03:15 AM

Updated : 22 Aug 2022, 06:38 PM

বিশ্বকাপে দূরে থাক, এর আগে কোনোখানেই ডাচদের সঙ্গে কোস্টা রিকার কোনো ম্যাচ হয়নি।

কোয়ার্টার-ফাইনালে নেদারল্যান্ডস-কোস্টা রিকা ম্যাচের আরো কিছু তথ্য:

স্টেডিয়াম: আরেনা ফন্তে নোভা, সালভাদর

ধারণক্ষমতা: ৫২ হাজার ০৪৮

ম্যাচ শুরু: শনিবার রাত ২টা (বাংলাদেশ সময়)

রেফারি: রাভশান ইরমাতভ (উজবেকিস্তান)

# এবারই প্রথম বারের মতো বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে খেলছে কোস্টা রিকা।

# ২০১৪ বিশ্বকাপে ইউরোপের ৩টি দলকে হারিয়েছে কোস্টা রিকা।

# নেদারল্যান্ডস বাধা পেরোতে পারলে যুক্তরাষ্ট্রের পর কনকাকাফ অঞ্চলের দ্বিতীয় দল হিসেবে সেমি-ফাইনালে ওঠবে কোস্টা রিকা। যুক্তরাষ্ট্র প্রথম আসরেই অর্থাৎ ১৯৩০ সালে শেষ চারে পৌঁছেছিল।  

# ২০১৪ বিশ্বকাপে ৩টি ম্যাচে পিছিয়ে পড়েও জয় নিয়ে মাঠ ছেড়ে রেকর্ড স্পর্শ করেছে নেদারল্যান্ডস। ১৯৭০ সালে এভাবে তিন ম্যাচ জিতে রেকর্ডটি গড়ে পশ্চিম জার্মানি। বিশ্বকাপে কোনো দলই এই ঘটনা চার বার ঘটাতে পারেনি।

# আরিয়েন রবেন ও ভেসলি স্নেইডার বিশ্বকাপে ৬টি করে গোল পেয়েছেন। আরেকটা গোল পেলেই জনি রেপের করা ডাচ রেকর্ড ছুঁয়ে ফেলবেন তারা।