২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেরে উঠছেন বেলজিয়াম অধিনায়ক

আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার আগে একটা সুখবর পেল বেলজিয়াম দল। তাদের অধিনায়ক ভিনসেন্ট কম্পানি চোট থেকে সেরে উঠছেন। দলের সেরা ডিফেন্ডারের সেরে ওঠার খবরটি দেন বেলিজিয়ামের কোচ মার্ক উইলমটস।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2014, 12:32 AM

Updated : 22 Aug 2022, 06:38 PM

ব্রাজিলিয়ায় শনিবার বাংলাদেশ সময় রাত ১০টায় কোয়ার্টার-ফাইনালে দুই বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে বেলজিয়াম।

এই ম্যাচে খেলা নিয়ে শঙ্কা অনেকটাই কেটে গেছে কুঁচকির চোটে ভোগা ডিফেন্ডার কম্পানির।

ম্যানচেস্টার সিটির ডিফেন্ডার কুঁচকিতে চোট পান মঙ্গলবার যুক্তরাষ্ট্রের বিপক্ষে শেষে ষোলোর ম্যাচের আগে। এর পরও অবশ্য ওই ম্যাচ খেলেন কম্পানি।

আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের আগে বেলজিয়াম কোচ তার দলের অবস্থা জানাতে গিয়ে কম্পানির চোট নিয়ে কথা বলেন।

"সে খুব ভালো উন্নতি করেছে বলে মনে হচ্ছে।"