সুয়ারেসকে নিতে বার্সেলোনার আলোচনা শুরু
লুইস সুয়ারেসকে নিয়ে লিভারপুল ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে বার্সেলোনা আলোচনা শুরু করেছে বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যমগুলো।
উরুগুয়ের ২৭ বছর বয়সী স্ট্রাইকারকে দলে নেয়ার প্রতিযোগিতায় সবচেয়ে এগিয়ে স্পেনের অন্যতম সফল ক্লাব বার্সেলোনা।
প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, বার্সেলোনার একটি প্রতিনিধি দল সুয়ারেসের ভবিষ্যত নিয়ে লিভারপুল ক্লাব কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবে।
লিভারপুলের হয়ে গত মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলদাতা হন সুয়ারেস।
